গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামে হার্ট ও কিডনি রোগে আক্রান্ত কৃষক মোজাম্মেল হোসেনকে আর্থিক সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনের চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারে প্রধান পৃষ্টপোষক তারেক রহমানের নিদের্শে এ সহায়তা প্রদান করা হয়।
সংগঠনের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সার্বিক নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল কৃষক মোজাম্মেল হোসেনের বাড়িতে যান। এসময় বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদের নেতৃত্বে প্রতিনিধি দলটি মোজাম্মেলের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন।
এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মোজাম্মেল হোসেনের চিকিৎসার খরচের আবেদনের বিষয়টি নজরে আসে তারেক রহমানের। তিনি তাৎক্ষণিক আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমানকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে নির্দেশ দেন। পরে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসার খোঁজ-খবর নিয়ে মোজাম্মেলের স্ত্রী রানী বেগেমের কাছে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। রানী বেগেমের একমাত্র কর্মজীবী ছেলে আরিফও ব্লাড ক্যানসার আক্রান্ত হয়ে একবছর আগে মারা যান।
এদিকে তারেক রহমানের আর্থিক সহায়তা পেয়ে কান্নাজড়িত কণ্ঠে মোজম্মেলের স্ত্রী রানী বেগম বলেন, আমাদের বিশ্বাস হচ্ছে না, তারেক রহমান আমার স্বামীর চিকিৎসার জন্য টাকা পাঠিয়েছেন। আমি কোনদিন ভাবতেও পরিনি, তিনি আমার পরিবারের পাশে দাঁড়াবেন। মা,বাবা ও ভাই হারানো তারেক রহমানের ভিতরে অনেক কষ্ট। আল্লাহ্ যেন তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে আমরা বিএনপি পরিবারের সদস্য শাহাদত হোসন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান, সাবকে যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, বগুড়া জেলো ছাত্রদলের সাবকে সহ সাংগঠনকি সম্পাদক হাদিউল হক জিকো উপস্থতি ছিলনে।
বিডি প্রতিদিন/কামাল