নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় নাঈম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮টার দিকে বারদীর তালতলা সড়কের পরমেশ্বরদী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সড়কের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তারা কাছে যান। বস্তার ভেতরে নড়াচড়া টের পেয়ে খুলে দেখেন, নাঈম রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নাঈম পরমেশ্বরদী এলাকার হেকিম হাজির ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/আশফাক