পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও রেহাল বিতরণ করেছে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটি।
শনিবার দুপুরে সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন হাফেজিয়া ও এতিমখানা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এক অনুপ্রেরণামূলক ও ধর্মীয় পরিবেশে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. তারিকুল ইসলাম, সহসভাপতি লিয়াকত সরদার ও মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম ও খালিদুজ্জামান মুন্সী, সাংগঠনিক সম্পাদক আরটি হাসান, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, অর্থ সম্পাদক ইয়াদ আলী মোল্লা, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান রাজন এবং ক্রীড়া সম্পাদক বাবু মোল্লাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, কোরআন শরিফ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে জীবন গঠনের অনুপ্রেরণা জাগানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. তারিকুল ইসলাম বলেন, এই ক্ষুদ্র প্রয়াস নবী করিম (সা.)-এর আদর্শে একটি আলোকিত প্রজন্ম গঠনে সহায়ক হবে, ইনশাআল্লাহ।
বিডি প্রতিদিন/হিমেল