মধ্যপ্রাচ্যে তেহরানের হামলায় বাংলাদেশীদের নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করেছে কুড়িগ্রামের উলিপুরের পাগলার হোটেলের মালিক রঞ্জু মিয়া।
শুক্রবার (৬ ফেরুয়ারী) বিকালে উপজেলার হাতিয়া ইউনিয়নের গাজীপুর বাজার এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে পাঁচ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের ইফতারের ব্যবস্থা করা হয়।
ইফতার পেয়ে সুবিধাভোগীরা হোটেলের মালিক রঞ্জু মিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আমরা পাগলার হোটেলে প্রতি শুক্রবার খেতে আসি। এখানে খুব ভালো খাবার পাওয়া যায়। আমরা দোয়া করি মুসলমানরা যেন যুদ্ধে জয়লাভ করতে পারে।
পাগলা হোটেলের মালিক রঞ্জু মিয়া বলেন, আমি ঢাকায় একটি হোটেলে কাজ করার সময় অনেক ভারসাম্যহীন ও অসহায় মানুষকে খাবার না পেয়ে কষ্ট পেতে দেখেছি। তখন থেকেই আমি সিদ্ধান্ত নেই, নিজের একটি হোটেল হলে তাদেরকে খাওয়াবো। আজ অসহায় মানুষকে খাওয়াতে পারছি, এটাই আমার শান্তি।
বিডি প্রতিদিন/কামাল