ফেনীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার পরিবেশনের দায়ে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম এ জরিমানার আদেশ দেন।
সূত্রে জানা গেছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আছাদুল ইসলাম ফেনী শহরের মিজান রোডস্থ বিভিন্ন হোটেলে ইফতার বাজার মনিটরিং করেন। এসময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি সামগ্রী তৈরি করা ও খোলা পরিবেশে ইফতারের পসরা সাজানোর অপরাধে মেসার্স মিম বিরিয়ানিকে সর্তক করে ৭ হাজার টাকা জরিমানা ও পোস্ট অফিস রোডে স্বাদ বিরিয়ানি ও রেস্তোঁরাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ব্যাটালিয়ান আনসার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জনসচেতনতায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে লিফলেট বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম