পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নে ১ হাজার ৫০৫ জন হতদরিদ্র পরিবারের মাঝে সরকারি ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে সান্তাহার ইউপি চত্বরে এ চাল বিতরণের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব রবিন হোসেন, ইউপি সদস্য ফেরদৌস রহমান, শাহিন, সাইদুল, লাভলী, রফিকুল ইসলাম জোয়ারদার রঞ্জু, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ