আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম বক্তব্য দেন।
মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন একই কার্যালয়ের হিসাব রক্ষক জোবায়দুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আমার আজ যা অর্জন তার পেছনে রয়েছেন নারীরা। তাদের সহযোগীতা না পেলে এটা সম্ভব হতো না।
এ সময় অন্যান্যের মধ্যে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য মিঠু রায় ও সিআরপি সংগঠনের আনজুয়ারা বেগম বক্তব্য দেন।
পরে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী চারজনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এর আগে সচেতন নাগরিক কমিটি (সনাক), গুড নেইবারস, ব্র্যাক, উদয়াঙ্কুর সেবা সংস্থা, ডেমক্রেসি ওয়াচ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি আকতারুল আলম।
বক্তব্য দেন জেলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেন্ডাল ফোকাল পার্সন সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার অনুকূল বর্ম্মন, গুড নেইবারস সিডিপি ম্যানেজার বিভব দেওয়ান, ডেমোক্রেসী ওয়াচ এর জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান, জেলা ব্র্যাক সমন্বয়কারী আকতারুল ইসলাম।
বিডি-প্রতিদিন/জামশেদ