দিনাজপুরের চিরিরবন্দরে অভিযানে ২৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব-১৩। পরে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।
রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী। আটককৃতরা হলেন- টুটন সরকার (৩০), খোকন মিয়া (৪৫) ও জামাল উদ্দিন (৪৮)।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-১৩'র সিপিসি-১’র টহলদল ময়মনসিংহ থেকে দিনাজপুরগামী একটি বাসকে চিরিরবন্দরের ইছামতি নদীর ব্রিজের সন্নিকটে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাসের তিন যাত্রীকে আটক করে এবং তাদের নিকট থেকে ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২৪ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় র্যাব কর্মকর্তা ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওসি মাহমুদুন নবী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর টেবিল ১৯ (গ)/৩৮ধারা মোতাবেক মামলা রুজু করে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল