“সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ‘রজনীগন্ধা’য় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজ নাসরিন আক্তার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মাহবুবা হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবি এবং জেলা ব্র্যাকের সমন্বয়ক ফারহানা মিল্কি।
বিডি-প্রতিদিন/সুজন