পটুয়াখালীর কলাপাড়ায় আবাসিক এলাকায় অসামাজিক কার্যকলাপের দায়ে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর ১টায় তাদের আদালতে সোপর্দ করা হয়। এরা হলো সোহাগ হাওলাদার (৪৫), আবু হানিফ (৪২), তানিয়া (৩৬) ও মাহিনুর (৩৫)।
সোহাগের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে অপর তিন জনের বাড়ি বরগুনা ও মির্জাগঞ্জ এলাকায়। শনিবার রাতে সোহাগ হাওলাদারের বসতঘর থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সলিমপুর গ্রামের সোহাগ দীর্ঘদিন ধরে তার বসতঘরে দেহব্যবসা করে আসছে। এতে আগে থেকেই অনেকটা অতিষ্ঠ এলাকাবাসী। শনিবার রাতে ৯৯৯ এ ফোনের মাধ্যমে পুলিশ জানতে পারে ওই বাড়িতে পতিতা এবং খদ্দের অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম