নড়াইলের কালিয়া উপজেলায় বালুভর্তি ইঞ্জিনচালিত ল্যাটাগাড়ির চাপায় সাড়ে তিন বছরের এক শিশু হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার কালডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম লিমন মোল্যা, সে কালডাঙ্গা গ্রামের ইকরামুল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা ১১টার দিকে লিমন বাড়ি থেকে রাস্তায় উঠছিল। এ সময় বালুবাহী ল্যাটাগাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই