খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে রবিবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হওয়া র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফের সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ নারীকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তরা নারীরা হলেন শ্রীলা তালুকদার, তেজশ্রী চাকমা, তমসা চাকমা, শ্রাবণী চাকমা ও টুম্পা ঘোষ।
বিডি প্রতিদিন/এএম