কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবসে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে, কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী ও মানুষের জন্য ফাউন্ডেশন এবং সুইডেন সরকারের অর্থায়নে জেলা সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা, শোভাযাত্রা, মানববন্ধন, খেলাধুলা, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার যাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুর এর সভাপতিত্বে এমজেকেএসকে'র প্রকল্প কর্মকর্তা রত্না রানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান, ক্লাইমেট এ্যাকশন গ্রুপের সাংগঠনিক সম্পাদক তৌহিদ বকসী ঠান্ডা, মহিদেব যাত্রাপুর ইউনিয়নের এফএফ মাইদুল ইসলাম, মহিলা দলের ইউনিয়ন সভাপতি কোহিনুর বেগম, শিশু শিল্পী জেসমিন আক্তার প্রমুখ । দিনব্যাপী এ অনুষ্ঠানে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, চরাঞ্চলে বসবাসরত উপকারভোগী ও স্থানীয় জন প্রতিনিধিগণ, কিশোর-কিশোরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা এতে অংশগ্রহণ করেন ।আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এএম