জয়পুরহাট মহাবিদ্যালয়ের (শহীদ জিয়া কলেজ) চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছ।
আজ মঙ্গলবার দুপুরে এই ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন জয়পুরহাট মহাবিদ্যালয় শহীদ জিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।
এ সময় জয়পুরহাট মহাবিদ্যালয় শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ সওদাগর সালাউদ্দিন, সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) আশরাফুল আলম, সহকারী অধ্যাপক (ইতিহাস শিক্ষক প্রতিনিধি) জাহাঙ্গীর আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান (শিক্ষক প্রতিনিধি) জাহাঙ্গীর আলম, প্রভাষক (হিসাব বিজ্ঞান) আব্দুর রাজ্জাক, প্রভাষক (ফিন্যান্স) শাহিন আলম, প্রভাষক (বাংলা) মেশকাত উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১ কোটি ৬ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/জামশেদ