রংপুরের পীরগঞ্জ উপজেলায় পাঁচ বছর দুই মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
বুধবার দুপুরে র্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩-এর সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেলে পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ ইউনিয়নের দরগাহ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পাঁচ বছর দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. গোলাপ মিয়া (৪৪)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া গোলাপ মিয়া পীরগঞ্জ উপজেলার রামনাথপুর এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন