নোয়াখালী জেনারেল হাসাপাতাল সড়কে বিরোধপূর্ণ দোকানের মালিকানা নিয়ে দুইপক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। এ ঘটনায় পুলিশ সুপারের নিকট মো. ইলিয়াছ বাদি হয়ে দোকান উদ্ধারের আবেদন করলে আজ বুধবার ডিবি পুলিশের উপস্থিতিতে দোকান উদ্ধার করে তারা। এ ঘটনায় পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
ইলিয়াছ জানান, রাশেদ গং মালিকানা দাবি করে ২০২৫ সালের ১৫ নভেম্বর দোকান বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়। এই নিয়ে দুইপক্ষের মধ্যে মামলা রয়েছে। আজ দুপুরে পুলিশের উপস্থিতিতে দোকান দখলে নেয় ইলিয়াছ।
ডিবি পুলিশের এসআই মাসুম সত্যতা শিকার করে বলেন, ইলিয়াছদের কাগজপত্র সঠিক, তাই দোকান খুলে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ