পটুয়াখালীর কলাপাড়ায় দোকানে মূল্যতালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে পৌরশহরের সদর রোড এবং সবজি বাজার এলাকার ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়।
এ সময় পণ্যের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, দোকানে দৃশ্যমান মূল্যতালিকা না থাকা, বাসি খাবার সংরক্ষণ ও বিক্রির অপরাধে ছয় ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সোয়াইব মিয়া।
এ সময় তার সহযোগী হিসেবে উপজেলা স্যানিটারি কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই