গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে রাখার অভিযোগে শাহজালাল শেখ(৪৮) নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) দুপুরে উপজেলার সদর বাজারে ফায়ার সার্ভিসের পাশে শাহজালাল শেখের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত অভিযানের নেতৃত্ব দিবেন। তিনি জানান, জ্বালানি তেল মজুদের গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল শেখের দোকানে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে তেল মজুদের সত্যতা পাওয়ায় পেট্রোলিয়াম আইন অনুযায়ী তাকে টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।
এ সময় ভাটিয়াড়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্য ও মুকসুদপুর থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
বিডি প্রতিদিন/কামাল