কুড়িগ্রামের উলিপুরে খাদ্যের গুণগতমান নিশ্চিত করা ও নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং প্রায় ১৭ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুত রাখার অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সবাইকে এ ধরনের কাজের জন্য সতর্ক করা হয়। এছাড়া জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে বিভিন্ন ফিলিং স্টেশনের তেলের মজুত, সরবরাহ পরিস্থিতি ও বিক্রয় কার্যক্রম মনিটরিং করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। অভিযোগ ও প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
বিডি-প্রতিদিন/এমই