ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ঢাকার পর্যটন কর্পোরেশনের রুফটপ রেস্টুরেন্টে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ঢাকাস্থ বদলগাছী সমিতির উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে অতিথিদের মধ্যে ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, জেলা দায়রা জজ ও আইন কমিশনের সদস্য মো. আসিফ ইকবাল এবং বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ইয়াসমীন মুস্তারী।
সমিতির সভাপতি ডা. এম এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সিনিয়র সদস্যরা নবনির্বাচিত এমপিসহ অতিথিদের ফুল দিয়ে সংবর্ধনা দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক সুমন হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসরাত জাহান ইশা। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম