আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে কুমিল্লা দাউদকান্দিতে গোমতী, মেঘনা, কাঁঠালিয়া নদীর মোহনায় ইঞ্জিন চালিত নৌকায় বিশ জনের একটি দল নদী পর্যবেক্ষণ এবং নদীর শরীর স্বাস্থ্য পর্যালোচনা করে। নদী বিষয়ক আলোচনার শেষে ইফতারের আয়োজন করা হয়।
বাপা দাউদকান্দি উপজেলা শাখার উপদেষ্টা কবি মো. আলী আশরাফ খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এতে সভাপতিত্ব করেন নদী বিশেষজ্ঞ কাজী মোস্তফা কামাল।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জাতীয় পরিষদের সদস্য এআইপি মতিন সৈকত। তিনি বলেন, সরকারকে উদ্যোগ নিতে হবে খাল-নদীর সীমানা চিহ্নিত করে বিলবোর্ড, সাইনবোর্ডে নদীর উৎস, উৎপত্তি, পতনমুখ, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা এবং মানচিত্র উল্লেখ করে প্রদর্শনীর ব্যবস্থার মাধ্যমে জনসচেতনতা বাড়াতে হবে।
অ্যাডভোকেট রাসেল রাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান তালুকদার, উপদেষ্টা কবি খন্দকার আল-মামুন, উপদেষ্টা, অধূমপায়ী ফোরামের সভাপতি সাংবাদিক মো. হানিফ খান, কবি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, উপদেষ্টা নিবাস ঘোষ, প্রভাষক মো. অহিদুর রহমান, প্রভাষক মো. সোহেল রানা, পল্লী চিকিৎসক মাইদুল ইসলাম, শিক্ষক মো. আমিনুল হক, শিক্ষক মো. বশির প্রধান, ব্যাবসায়ী মো. আলমগীর হোসেন, সমাজকর্মী মো. জীবন তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা ফারুক কামাল প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন