ঝিনাইদহে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে দলটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
এতে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক তরু মিয়া হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে নারী কর্মীদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মহিলা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ বেধে যায়।
এতে উভয় পক্ষের ১২ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কৃষক দল নেতা তরু মুন্সীর অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার করা হয়। সেখানে রাত ৮টার দিকে মারা যান তরু মুন্সী।
বিডি-প্রতিদিন/এমই