‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে ও বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
সভায় বক্তারা নিরাপদ পণ্য ও ভোক্তাস্বার্থ নিশ্চিত করার জন্য জনসচেতামূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি মনিটরিং, বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।
তারা ভোক্তা অধিকার আইন ২০০৯ আরও কার্যকর ও যুগোপযোগী করা এবং অনলাইন ও ই-কমার্স প্লাটফর্মে বিক্রিত পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান। একই সঙ্গে ডিজিটাল মার্কেটিং ও ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১ বাস্তবায়নসহ ক্যাবের পক্ষ থেকে ৪ দাবি জানানো হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা ড. সুমন বড়ুয়া, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়াসিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর জেলা সভাপতি কে এম আবু তাহের, সিআরবির প্রতিনিধি মো. আব্দুর রউফ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউসুফসহ বিভিন্ন বিভাগীয় প্রদান, ভোক্তা সংগঠনসহ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই