মুন্সীগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১৩৯ কোটি ২৯ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার সকাল ৭টায় সদর থানার পঞ্চসারের দুর্গাবাড়ি ও সিপাহিপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তিনটি জাল কারখানা ও দুটি গোডাউন থেকে তিন কোটি ৯৭ লাখ ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ হাজার পিস সুতার রিল জব্দ হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা জাল ও সুতার রিল মুন্সীগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে।’
তিনি আরও জানান, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে কোস্ট গার্ড।
বিডি-প্রতিদিন/এমই