গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই মাদকসেবীকে সাজা দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। শুক্রবার রাতে উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের সাজা দেওয়া হয়।
মাদকসেবী পার্থ ঢালী তালপুকুরিয়া গ্রামের প্রেমানন্দ ঢালীর ছেলে এবং নারায়ণ ঢালী একই গ্রামের নিত্যানন্দ ঢালীর ছেলে। এরা দুজন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক মাদক সেবনের অপরাধে পার্থ ঢালী ( ২০) ও নারায়ণ ঢালী (২৫)কে ৬ মাস করে সাজা এবং ২ হাজার টাকা করে জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স। আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/টিএ