পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে চেঙ্গি নদীতে ফুল ভাসিয়ে গঙ্গা দেবী'কে পূজার মধ্যদিয়ে ‘ফুল বিজু’ উদযাপন শুরু করেছে চাকমা সম্প্রদায়ের জনগোষ্ঠী।
রবিবার সকালে শুরু হয় তাদের ফুল বিজু উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে চাকমা জনগোষ্ঠীর নতুন বছর বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। চাকমা সম্প্রদায় তাদের নিজস্ব পোশাক পরিধান করে ফুল ভাসিয়ে চেঙ্গি নদীতে প্রার্থনায় মিলিত হয়। তরুণ তরণী বয়োবৃদ্ধ শিশুরা একসাথে চেঙ্গি নদীতে প্রার্থনায় মেতে উঠে। আগামী তিনদিন পর্যন্ত তাদের বিজু উৎসবের আনুষ্ঠানিকতা চলবে।
চাকমা জনগোষ্ঠী আগামী ৩দিন পর্যন্ত বিজু উৎসব উদযাপন করবেন। তারা এ তিনদিন ঘুরে ঘুরে একে অন্যের বাড়িতে গিয়ে রান্না করা পাজন (বিভিন্ন সবজির সংমিশ্রনে পাচন) খেয়ে বিজু উৎসব উদযাপন করবেন। একই সাথে গজ্যাপজ্যা দিনও পালন করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন