নারায়ণগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও নিহত ১০ পরিবারের সদস্যদের মাঝে ৪৬ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
নারায়ণগঞ্জ বিআরটিএ-এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান বলেন, এদিন আটটি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে ৪০ লাখ টাকা এবং দুইটি পরিবারের প্রত্যেককে তিন লাখ টাকা করে ছয় লাখ টাকাসহ মোট ৪৬ লাখ টাকা প্রদান করা হয়।
এর আগে নিহতদের পরিবারের আর্থিক সহায়তার জন্য স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে এই ১০ জনের তালিকা প্রস্তুত করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে এই সহযোগিতা পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
এ সময় এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কবির, বিআরটিএ-এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/এমই