সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার গোলকপুর গ্রামে অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার সকালে আব্দুর রহিমের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ইউনিট লিডার শাহাদাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়, নগদ টাকা-পয়সা ও অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।
বিডি-প্রতিদিন/এআইএস