চাঁদপুর হাজীগঞ্জে তিন তলা বাড়ির ছাদ থেকে পড়ে মো. রফিক (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার রামপুর বাজারের পশ্চিমে আনোয়ার হোসেনের বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত রফিক দক্ষিণ কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি বিভিন্ন বাড়িতে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্বজনরা জানান, রফিক আজ সকালে প্রবাসী আনোয়ার হোসেনের বিল্ডিংয়ের ৩য় তলায় রান্না ঘরের কাজ করছিল। অসতর্কাবস্থায় তিনি ছাদ থেকে নিচে পড়ে যান। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালচোঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি আমি জানতে পেরে মরদেহ হাস্তান্তরের জন্য লিখিত আবেদন দিয়েছি। পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করে মরদেহ হস্তান্তর করবে। রফিকের পরিবারের সদস্যরা মরদেহের সাথে আছে।
বিডি-প্রতিদিন/এআইডি