খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় অসহায় ও দুস্থ ১ হাজার রোগীর মাঝে চোখের চিকিৎসা সেবা দিতে মেডিকেল ক্যাম্পেইন ও চক্ষু শিবির পরিচালনা করেছে খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন। মঙ্গলবার সকালে দীঘিনালা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী চলে মেডিকেল ক্যাস্পিং।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এবং রোটারি ক্লাব উদ্যোগে দীঘিনালা জোনের আয়োজনে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের একটি বিশেষ মেডিকেল টিম এ চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় চোখে ছানি পড়া শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম