মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় এসএসসি পরীক্ষার কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে এসএসসি পরীক্ষা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি পরীক্ষার কক্ষ ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও নকলমুক্ত অবস্থা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। তিনি কেন্দ্রসচিব, শিক্ষক ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই