সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় জাহের আলী আকন্দ (৬৫) নামে এক অটোভ্যানচালককে হত্যা করে তাঁর লাশ নদীর ধারে ফেলে রেখে অটোভ্যান ছিনতাই করা হয়েছে।
মঙ্গলবার সকালে সলঙ্গা থানা পুলিশ কালিকাপুর এলাকায় ফুলজোর নদীর পাশ থেকে লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত জাহের আলী আকন্দ সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।
সলঙ্গা থানার ওসি আসলাম উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় জাহের আলী অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, অটোভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই বৃদ্ধকে হত্যা করে লাশ নদীর ধারে ফেলে রেখে যায়। ইতোমধ্যে ছিনতাইকৃত অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে এবং জড়িত আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/এমএল