সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করেছে। এ সময় অবৈধ তেল ব্যবসায়ীকে ৩ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার সেনগাতী বাজারে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, অবৈধভাবে ডিজেল মজুদ রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেনগাতী বাজারের ব্যবসায়ী রবিউল ইসলামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় তার দোকান থেকে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে তেলগুলো ডিলারের কাছে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে। অবৈধ তেল মজুদ করায় ব্যবসায়ী রবিউল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে তিনদিনের কারাদন্ড দেয়া হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এআইডি