মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে গিয়ে চালক আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ দিকে কামারখোলা এলাকায়, শ্রীনগর রেলওভার ব্রিজে ওঠার ঢালে (মাওয়ামুখী সার্ভিস রোডে) এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বেপরোয়া গতির কারণে প্রাইভেট কারটি সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক আহত হন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে প্রাথমিক সহায়তা প্রদান করে। গাড়িতে ওই সময় অন্য কোনো যাত্রী ছিলেন না বলে জানা গেছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।