‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টসের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রবিবার শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে শৃঙ্খলা, উদ্যম ও ক্রীড়াচেতনা গড়ে তুলবে এবং মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, অভিভাবক ও বিপুল সংখ্যক দর্শক।
বিডি-প্রতিদিন/এআইএস