ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির নির্বাচনে মানছুরুল হক মনা সভাপতি ও রিপন কুমার সূত্রধর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের স্টেডিয়াম মার্কেটের পূর্বদিকের একটি বহুতল ভবনে আয়কর আইনজীবী সমিতির কার্যালয়ে নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়।
আয়কর আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, দুপুরে কাউতলী এলাকায় জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬ এর ভোটগ্রহণে নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী ইউসুফ কবীর ফারুক। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আক্কাস আলী ও মোশারফ হোসেন চৌধুরী। নির্বাচনে পোলিং এজেন্ট ছিলেন আইনজীবী সামসুল আরেফিন, শ্যামল চন্দ্র দাস ও মো. মাহমুদুল করিম মজুমদার। নির্বাচনে ভোটার সংখ্যা ৬৯জন। জেলা আয়কর আইনজীবী সমিতির নির্বাচনে মানছুরুল হক মনা-রিপন কুমার সূত্রধরের প্যানেলে নয়জন এবং মো. মোস্তাকিন মিয়া-শামসুল আরেফিন মুবিনের প্যানেলে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মানছুরুল হক মনা ৪৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। রিপন কুমার সূত্রধর ৩৭ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মানছুরুল হক মনা ও রিপন কুমার সূত্রধরের প্যানেল থেকে মো. মনজুরুল করিম মজুমদার যুগ্ম সাধারণ সম্পাদক, সপু চন্দ্র দাস কোষাধ্যক্ষ, সদস্য পদে বাহাউদ্দিন মাহমুদ পলাশ, মো. আরিফুল ইসলাম ও সমর সিংহ নির্বাচিত হন।
কোনো প্রার্থী না থাকায় মানছুরুল হক মনা ও রিপন কুমার সূত্রধরের প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি পদে মহিতোষ রায় এবং সহসভাপতি পদে জয়লাল বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন