মাদারীপুর জেলা যুবদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. ফারুক ব্যাপারীকে আহ্বায়ক এবং মো. মনিরুজ্জামান ফুকুকে সদস্য সচিব করা হয়েছে।
আজ শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ কমিটির অনুমোদন দেন।
এর আগে ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে বলে জানা গেছে। নতুন এ কমিটির মাধ্যমে জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা যুবদলের নবঘোষিত আহ্বায়ক মো. ফারুক ব্যাপারী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ