গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের ২৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ‘দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার এস এম নজরুল ইসলামকে সভাপতি এবং বাংলা নিউজ২৪ডট কম-এর গোপালগঞ্জ প্রতিনিধি শেখ একরামুল কবীর মুক্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার দুপুরে সংগঠনটির কার্যালয়ে সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না। এ সময় রিপোর্টার্স ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
কমিটিতে বাংলাদেশ প্রতিদিনের গোপালগঞ্জ প্রতিনিধি আমিনুল হাসান শাহীন, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, দৈনিক কালের কণ্ঠ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রসুন মন্ডল ও আজকের পত্রিকার সলিল বিশ্বাস মিঠুকে সহ-সভাপতি, চ্যানেল-টুয়েন্টি ফোর-এর বাদল সাহাকে যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা টিভির সৈয়দ আকবর হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়েছে।
পুনর্গঠিত এই কমিটির নির্বাহী সদস্যরা হলেন— দৈনিক ইত্তেফাকের খোন্দকার এহিয়া খালেদ সাদী, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, সমকালের মনোজ সাহা, ডিবিসি নিউজের সুব্রত সাহা বাপী, চ্যানেল ওয়ান-এর সঞ্জয় বিশ্বাস, এটিএন নিউজের সজিব বিশ্বাস ও নিউজ টুয়েন্টি ফোর-এর সামিউল আলীম।
আগামী দুই বছরের জন্য এই কমিটি দ্বায়িত্ব পালন করবেন।
বিডি-প্রতিদিন/এমই