খুলনা বিভাগের একমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত মাগুরা প্রফুল্ল সিংহ আর্য়ুবেদিক মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সমাপনী সনদপত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মে) দুপুরে সদরের লক্ষিকান্দর এলাকায় অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজটির অধ্যক্ষ মোহাম্মদ বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজ পরিচালনা পরিষদের সদস ডা. কাজী তাসুকুজ্জামান, অ্যাডভোকেট মোখলেছুর রহমান, সঞ্জয় রায় চৌধুরী, শিক্ষক খান রকিবুল হক দিপুসহ অনেকে বক্তব্য রাখেন।
চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ১৮জন শিক্ষার্থী ইন্টার্নশিপ সম্পন্ন করেছেন। এখন তারা চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করবেন। সনদ বিতরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরকে