মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে একটি পলিথিন ব্যাগের ভেতর থেকে বোমা সদৃশ বস্তু, চিরকুট ও সাদা কাপড় উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হাজীপাড়া এলাকায় ফজলুর রহমান (৭০) নামে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে বস্তুগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ফজলুর রহমানের বাড়ির সামনে একটি পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে ব্যাগটির ভেতরে লাল টেপে মোড়ানো বোমা সদৃশ বস্তু, একটি চিরকুট ও সাদা কাপড় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামতগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে চিরকুটি কি লেখা ছিল, তা জানা যায়নি।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/এমএল