ঠাকুরগাঁওয়ে ৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুলাল (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
সোমবার সকালে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক হারুন অর রশিদ। গ্রেফতারকৃত দুলাল জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার মকবুলের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অধিদফতরের একটি দল সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তার হাতে থাকা একটি টিস্যুর ব্যাগ থেকে ৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/এমএল