মাদারীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম নবগঠিত কমিটির কপি প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।
নবগঠিত কমিটিতে দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি মো. অলিউল আহসান কাজলকে সভাপতি এবং বাসস, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের প্রতিনিধি বেলাল রিজভীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি শফিক স্বপন (এটিএন বাংলা), সহ-সভাপতি সাব্বির হোসেন আজিজ (ডেইলি এশিয়ান এইজ), এস এম আরাফাত হাসান (দৈনিক সকালের সময়) ও রিপন চন্দ্র মন্ডলিক (ইন্ডিপেনডেন্ট টিভি)।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাগর হোসেন তামিম (চ্যানেল ২৪), শাহাদাত হোসেন জুয়েল (দৈনিক নয়াদিগন্ত) ও নাজমুল হক (দৈনিক মানবকণ্ঠ)।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক গাউস-উর রহমান (দৈনিক দিনকাল), দপ্তর সম্পাদক আরিফুর রহমান (৭১ টেলিভিশন), প্রচার ও প্রকাশনা সম্পাদক এমদাদ খান (বাংলাদেশ টুডে), কোষাধ্যক্ষ কে এম রাসেদ কামাল (দৈনিক কালবেলা), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক রাকিব হাসান (নাগরিক টেলিভিশন), ক্রীড়া সম্পাদক গোলাম আজম ইরাদ (দৈনিক বাংলার সময়) এবং মহিলা বিষয়ক সম্পাদক স্বর্ণা সারোয়ার (সাপ্তাহিক আশ্বাস) নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন— এনায়েত হোসেন (দৈনিক সংগ্রাম), আবুল হাসান সোহেল (দৈনিক ইনকিলাব), রাহাত হোসাইন (চ্যানেল আই), অভিজিৎ কর্মকার (সময় টেলিভিশন) ও মো. মনিরুজ্জামান মনির (জেটিভি)।
নবগঠিত কমিটির নেতারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বিডি প্রতিদিন/এনআরএইচ