খাগড়াছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস প্রাঙ্গণ এ কর্মসূচির উদ্বোধন করেন, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ।
উদ্বোধনী উপলক্ষে একটি প্রচার বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস কার্যালয় গিয়ে শেষ হয়।
এতে খাগড়াছড়ি সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক জাকের হোসেন পিএপএম, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলমসহ রেড ক্রিসেন্টের যুবরা ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
বিডি-প্রতিদিন/এমএল