জামালপুরে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পর্যায়ে কৃষি সম্প্রসারণের লক্ষ্যে প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আমন ধান ও বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করেছে ব্রাক।
বুধবার দুপুরে শহরের বেলটিয়া এলাকায় ব্র্যাকের এরিয়া কার্যালয়ে ব্র্যাক সেন্ট্রাল-২ ডিভিশনের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক মানুষের মাঝে এসব বীজ বিতরণ করা হয়।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. শফিকুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) সিমসন হালদার, এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. হুমায়ুন কবির প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জামালপুর জেলায় ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির আওতায় প্রায় সাত হাজার প্রান্তিক সদস্যের মাঝে এসব বীজ বিতরণ করা হচ্ছে। বীজ বিতরণের মূল লক্ষ্য হলো উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারিবারিক পর্যায়ে সবজি চাষ সম্প্রসারণ। এর মাধ্যমে প্রান্তিক মানুষ পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও নিরাপদ খাদ্য উৎপাদনে সরাসরি ভূমিকা রাখতে পারবেন।
বিতরণকৃত বীজের মধ্যে ছিল উচ্চ ফলনশীল আমন ধান, মরিচ, বরবটি, মিষ্টি কুমড়া, পেঁপে, বেগুন, ডাঁটা শাক, ঝিঙা, শসা, চালকুমড়া, করলা, ধুন্দুল, চিচিঙ্গা, লাল শাক ও ঢেঁড়সের বীজ।
বিডি-প্রতিদিন/এমএল