‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. লিটন মিয়া এবং স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধি পেলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
বিডি প্রতিদিন/এনআরএইচ