নির্বাচনকে বাঁধাগ্রস্ত করে পতিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করলে এবার লুকানোর জন্য কোন গর্ত খুঁজে পাবেন না। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) নাহিদুজ্জামান শিপন।
তিনি লিখেছেন, ‘একাত্তরে স্বাধীনতার বিপক্ষে, ৮৬তে স্বৈরাচারের পক্ষে, ৯৬ তে আওয়ামী লীগের পক্ষে, এক এগারোতে সেনা সমর্থিত সরকারের পক্ষে, ১৪ সালের নির্বাচনের পর হাসিনাকে মেনে নিয়ে গর্তে লুকিয়ে এরপর ২৪ এ গর্ত থেকে বের হয়ে ২৬ এর নির্বাচনের বিপক্ষে। নির্বাচনকে বাঁধাগ্রস্ত করে পতিত ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার বন্দোবস্ত করলে এবার লুকানোর জন্য কোন গর্ত খুঁজে পাবেন না।’
বিডি প্রতিদিন/নাজমুল