প্রার্থিতা প্রত্যাহারের পর হাতপাখা না থাকা আসনে সৎ ও দক্ষ প্রার্থীকে দলীয় আলোচনার ভিত্তিতে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রবিবার দুপুরে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এই কথা জানান দলটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।
তিনি বলেন, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি ইতোমধ্যেই প্রেস ব্রিফিংয়ের মাধ্যেমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি ৩২টি আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো, আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। প্রার্থিতা প্রত্যাহারের পর হাতপাখা না থাকা আসনে সৎ ও দক্ষ প্রার্থীকে দলীয় আলোচনার ভিত্তিতে সমর্থন জানাবে দল।
বিডি প্রতিদিন/আরাফাত