জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘গণবিপ্লবী উদ্যোগ’।
বুধবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর–রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
সংগঠনটি চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ধরে দেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানিয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি আরিফ সোহেল, খান মুহাম্মদ মুরসালীন, তানজিনা তাম্মিম হাফসা, আব্দুল্লাহ সালেহীন অয়ন এবং ফারজানা আক্তার চারুলতা।
বিডি প্রতিদিন/জুনাইদ