ঢাকা-১১ আসনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ তুলে পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম।
শুক্রবার রাজধানীর গুদারাঘাটে অবস্থিত তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এম এ কাইয়ুম অভিযোগ করে বলেন, ‘এনসিপি নেতা নাহিদ ইসলামকে জেতানোর জন্য পরিকল্পিতভাবে তাকে হারানো হয়েছে।’
তিনি জানান, ইতোমধ্যে নির্বাচন কমিশনে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ