নতুন বছর নতুন স্বপ্ন
স্বপ্ন আঁকি বুকে,
ভাবতে থাকি এ বছরটা
যাবে অনেক সুখে।
ফুল ফসলে ভরে উঠবে
সবার উঠোন পরে,
রাশি রাশি সোনার ফসল
তুলবে সবাই ঘরে।
হাসিখুশি থাকবে সবাই
দুঃখ যাবে উড়ে,
সকল প্রকার আঁধার-কালো
চলে যাবে দূরে।
নতুন বছর নতুন সুখে
ফুটবে হাসি মুখে,
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে
থাকবে সবাই সুখে।
নতুন বছর এই প্রার্থনা
করি অন্তর খুলে,
ফি-বছরের দুঃখ কথা
যাবে সবাই ভুলে।